বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কনসার্ট করবে জবি

২১ জুন ২০২২, ১০:৪৫ PM
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কনসার্ট করবে জবি

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কনসার্ট করবে জবি © সংগৃহীত

সিলেটের বিভাগীয় জেলাগুলোতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'কনসার্ট ফর সিলেট' করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আগামী আগামী বৃহস্পতিবার (২৩জুন) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে পরিবেশনায় থাকবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, সিলেট বিভাগীয় জেলাগুলোতে বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে।আমরা মানবিক সহযোগিতার অংশ হিসাবে এই কনসার্টের মাধ্যমে সংগ্রহকৃত অর্থ বন্যার্ত মানুষের জন্য পাঠাতে চাই। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। 

প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জের বর্ষণ-পাহাড়ি ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৬টি মোট ১২টি উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। যার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬