জবিতে ছয় অনুষদে নীল দলের আহ্বায়ক কমিটি

২১ জুন ২০২২, ১২:৪৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জবি নীলদলের ৬টি অনুষদে মোট ৩৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নীলদলের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে কলা অনুষদের আহ্বায়ক হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো মমিন উদ্দীন, সদস্য সচিব ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো আব্দুস সামাদ, বিজনেস স্টাডিস অনুষদের আহ্বায়ক মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো আব্দুল্লাহ মাহফুজ, সদস্য সচিব ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, বিজ্ঞান অনুষদের আহ্বায়ক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ, সদস্য সচিব পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকী ও সদস্য সচিব সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো জাফর ইকবাল, আইন অনুষদের আহ্বায়ক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসন, সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের আহ্বায়ক অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরিফউল ইসলাম, সদস্য সচিব প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬