ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের উপর ইডেন কলেজ ছাত্রলীগের হামলা

২০ জুন ২০২২, ০৪:৪৮ PM
 ইডেন কলেজ

ইডেন কলেজ © ফাইল ছবি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার নেতাকর্মীদের উপর একই হলের ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় মোবাইল ফোন কেড়ে নেয়া ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে জানা যায়।

আজ সোমবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে ইডেন কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এসময় ছাত্র ফ্রন্টের ইডেন কলেজ শাখার সভাপতি সায়মা আফরোজ, সাধারণ সম্পাদক শাহিনুর সুমিসহ বেশ কয়েকজন আহত হন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অবিলম্বে ৮টি রুটে বাস সার্ভিস চালু করা, হলের ক্যান্টিনের খাবারের মান উন্নয়নসহ চার দফা দাবি নিয়ে গত মাস থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ইডেন কলেজ শাখা ছাত্র ফ্রন্ট। তার অংশ হিসেবে আজ সকালে মিছিল ও সমাবেশ শেষে ইডেন কলেজের প্রাধ্যক্ষের নিকট চার দফা দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপি প্রদান শেষে ছাত্র ফ্রন্টের বসার জায়গায় (কড়ইতলা) তারা গিয়ে বসার সাথে সাথেই ছাত্রলীগের ওই হল শাখার নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

এ হামলার নেতৃত্বে ছিলেন ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, সহ-সভাপতি সুস্মিতা, রোকসানা প্রমুখ।

এই হামলায় ভুক্তভোগী ইডেন কলেজ শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শাহিনুর সুমি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা স্মারকলিপি প্রদান করে আমাদের বসার জায়গায় বসার দশ মিনিট পরেই তারা আমাদের উপর হামলা চালায়। আমাদের লাঞ্ছিত করে,ব্যানার ছিঁড়ে ফেলে, সভাপতির ফোন কেড়ে নেয়। আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

এদিকে হামলার বিষয়ে মন্তব্য জানতে ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তারা ফোন ধরেননি।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬