বন্যার্তদের জন্য কনসার্ট করবে তিতুমীর কলেজ ছাত্রলীগ

২০ জুন ২০২২, ০২:৪২ PM
কনসার্ট করবে তিতুমীর কলেজ ছাত্রলীগ

কনসার্ট করবে তিতুমীর কলেজ ছাত্রলীগ © ফাইল ছবি

দেশের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহের জন্য ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় তিতুমীর কলেজ ক্যাম্পাসে এ কনসার্ট হবে। রোববার (১৯ জুন) কলেজ শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত কয়েকদিন বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহে কলেজ ক্যাম্পাসে অর্থ সংগ্রহের বুথ বসিয়েছে সংগঠনটি৷ এতে প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ হয়েছে। আর কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করবে সংগঠনটি।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যয় করবো।

অর্থ সংগ্রহের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কনসার্ট করলে বিভিন্ন লোকের সমাগম হবে। মুক্তিযুদ্ধের সময়ও আমেরিকাতে কনসার্ট হয়েছিল। দুর্যোগের এ সময়ে ক্যাম্পাসের সব শিক্ষার্থী ও সংগঠনকে একসঙ্গে করার জন্য আমরা কনসার্ট করছি। আমরা কনসার্টে যে অর্থ সংগ্রহ করতে পারবো তা দুর্গতদের সহায়তায় কাজে লাগাবো।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬