ইবি প্রকৌশলীর গেস্টরুমে ঝুলছিল রুবিয়ার মরদেহ

২০ জুন ২০২২, ১১:৪১ AM
মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার © সংগৃহীত

কুষ্টিয়া শহরের কাটাইখানায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেকের বাড়ির গেস্টরুম থেকে রুবিয়া (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

রোববার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাটাইখানা মোড়ের আব্দুল জব্বার সড়কের ওই বাসার দরজা ভেঙে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

রুবিয়া শহিদ উদ্দিনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম।

জানা গেছে, রুবিয়া রাজবাড়ী জেলার পাংশা এলাকার মো: নবীর মেয়ে। প্রায় দুই মাস আগে রুবিয়া তারেকের বাসায় কাজ করতে আসে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ রাত ৯টায়

পুলিশ, বাড়ির মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ঈদুল ফিতরের পর থেকে রুবিয়া মোহাম্মদ তারেকের বাসায় থেকে কাজ করছিল। রোববার বিকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাসার লোকজন নিচতলার কক্ষটি বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে সন্ধ্যা ৭টার দিকে দরজা ভেঙে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ওই বাড়ির মালিক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মোহাম্মদ তারেক বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। বিকাল সাড়ে ৫টার দিকে খবর পাই রুবিয়া নিখোঁজ। পরে নিচতলার রুম বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করে সাড়া না মিললে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা দোতলায় থাকতাম। মেয়েটি রোজার ঈদের এক সপ্তাহ পরে আমার বাসায় বুয়ার কাজ শুরু করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ঘরের দরজা ভেঙে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬