ইবির ঈদের ছুটি শুরু ২ জুলাই

১৯ জুন ২০২২, ০৪:০৮ PM
ইবির ঈদের ছুটি শুরু হচ্ছে ২ জুলাই

ইবির ঈদের ছুটি শুরু হচ্ছে ২ জুলাই © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

রবিবার (১৯ জুন) দুপরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে অফিসসমূহ বন্ধ থাকবে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৩ জুলাই বুধবার পর্যন্ত। তবে এ সময় জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন: ছুটি হলেই ইবিতে চুরি, তদন্ত কমিটি করেই দায়মুক্ত প্রশাসন

ঈদের ছুটিতে আবাসিক হল বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ সপ্তাহেই মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।

এদিকে, বিশ্ববিদ্যালয়টির বন্ধের সময়গুলোতে বেশি যায় চোরের উৎপাত। প্রায় সবগুলো বন্ধেই ক্যাম্পাসে এবং শিক্ষার্থীদের হলগুলোতেও চুরির ঘটনা ঘটে। ছুটির সময়গুলোতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহতের দাবি ইসরায়েলের
  • ১৭ মার্চ ২০২৬
প্রো-ভিসি অধ্যাপক জাফর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
  • ১৭ মার্চ ২০২৬
বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলে সংঘর্ষ, যুবক নিহত
  • ১৭ মার্চ ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন শেষ ৩০ মার…
  • ১৭ মার্চ ২০২৬
রাবিপ্রবির রমজানের দিনগুলোতে গড়ে ওঠে সম্প্রীতির এক অপূর্ব ম…
  • ১৭ মার্চ ২০২৬
এটি ছিল ‘উদ্ধারকারী মিশন’, কখনও ‘চাকরি’ মনে করিনি—বিদায়ী বক…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence