জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ কাল

১৯ জুন ২০২২, ১০:৩১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা আগামীকাল সোমবার (২০ জুন) প্রকাশ করা হবে। এদিন রাত ৯টায় নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া মুঠোফোনে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন। 

তিনি বলেন, আমাদের ফল পুরোপুরি প্রস্তুত।  সোমবার রাত ৯টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন।

তিনি আরও জানান, ফল প্রকাশের পর থেকে ২৮ জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনার্স এপ্লিকেন্ট লগিন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে। 

প্রসঙ্গত, গত ২২ মে বিকাল ৪টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ৯ জুন পর্যন্ত রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন। এর মধ্যে বিজ্ঞানে এক লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬