জবি ছাত্রলীগের বই বিতরণ, ছড়িয়ে দিতে চান বঙ্গবন্ধুর আদর্শ

১৬ জুন ২০২২, ১০:৩৩ PM
জবি ছাত্রলীগের বই বিতরণ, ছড়িয়ে দিতে চান বঙ্গবন্ধুর আদর্শ

জবি ছাত্রলীগের বই বিতরণ, ছড়িয়ে দিতে চান বঙ্গবন্ধুর আদর্শ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বই পাঠের অভ্যাস গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে বই বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। এই কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু সম্পর্কিত ৪টি বই বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন, বিজ্ঞান অনুষদ ও মুজিব মঞ্চ এলাকায় শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

বই বিতরণ কর্মসূচিতে জনক আমার পিতা আমার, অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, কারাগারে রোজনামচা বই বিতরণ করা হয়। এই কর্মসূচি সামনে আরও বাড়ানো হবে বলে জানিয়েছে ছাত্রলীগ সূত্র। 

বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম হিমু বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের দেয়া বই পেয়েছি। নিঃসন্দেহে এটা অনন্য এবং অসাধারণ উদ্যোগ। বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা-চেতনা শুধু লোকমুখে শুনে নয়, নিজে পড়ে জানতে চাই।

আরও পড়ুন: জবি ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভিভাবকদের কাছ থেকে বইটিতে পেয়ে আমি অনেক খুশি। নিঃসন্দেহে এটা অনন্য এবং অসাধারণ উদ্যোগ। বইটি পড়ার মাধ্যমে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, চিন্তা-চেতনা সম্পর্কে জানতে পারবো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, প্রথমদিনে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি চলমান থাকবে। আমরা সব শিক্ষার্থীর মাঝে জাতির জনকের আদর্শ ছড়িয়ে দিতে চাই। 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আমরা চাই শিক্ষার্থীদের মাঝে বই পাঠের অভ্যাস গড়ে উঠুক। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে। তাহলে এই প্রজন্ম বিপথে যাবে না।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close