ভোটকেন্দ্রে টাকা দেওয়ার অভিযোগ কুবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে 

১৫ জুন ২০২২, ০৫:৩১ PM
অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি সবুজ

অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি সবুজ © ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে ভোটকেন্দ্রে টাকা দিয়ে প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাবাদ করার জন্য ইলিয়াসকে পুলিশের গাড়িতে তোলা হলে শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা এসে তাকে ছিনিয়ে নেন।

বুধবার (১৫ জুন) দুপুর ১ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শালবন বিহার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

ঘটনার সময় ওই কেন্দ্রে দায়িত্বরত কুমিল্লা জেলার সহকারী কমিশনার (নেজারত) মো. জিয়াউর রহমান বলেন, ভোটারদেরকে টাকা দেওয়ার অভিযোগে ইলিয়াসকে ডেকে কথা বলতে চাই আমরা। এর মাঝেই ছাত্রলীগের ছেলেরা এসে তাকে নিয়ে যায়। তার পকেটে প্রায় ৭০ হাজার টাকা পেয়েছিলাম আমরা। 

তবে ইলিয়াস হোসেন সবুজ এগুলো ছাত্রদের খাবারের মিল চালানোর টাকা দাবি করেছেন বলে জানিয়েছেন মো. জিয়াউর রহমান। 

আরও পড়ুন: দেশে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছেই

এ বিষয়ে ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমি কর্মীদেরকে খাওয়ানোর জন্য টাকা নিয়ে বেরিয়েছিলাম। ক্যাম্পাস গেটে গিয়ে সৌদিয়া (কোটবাড়িতে অবস্থিত রেস্টুরেন্ট) থেকে খাবার আনার জন্য লোক খুঁজছিলাম। তাছাড়া আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে আমার কাছে সবসময় ২০-৩০ হাজার টাকা থাকতেই পারে। আমি কোনো ভোটারকে টাকা দেইনি এবং ভোটকেন্দ্রের আশেপাশেও যাইনি। 

ইলিয়াসকে গাড়িতে তোলার ঘটনার মীমাংসা করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লার সার্কিট হাউজে যান। সেখানে আলাপ-আলোচনা শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমাদের মাঝে একটি ভুল তথ্য এসেছিল। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এরপরও যদি তারা কোনো লিখিত অভিযোগ দেয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence