গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রের আত্মহত্যা 

২৩ মে ২০২২, ০৫:০৯ PM
আবিদ আজাদ

আবিদ আজাদ © টিডিসি ফটো

গলায় ফাঁস ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবিদ আজাদ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমাবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ‘ব্রাদ্রার্স হাউস’ মেসে আত্মহত্যা করেন তিনি। পরে বেলা ৫টার দিকে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের নির্দেশে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। আত্মহত্যাকারী আবিদ আজাদের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার আরজি ভাট গ্রামের জহুরুল হক প্রামানিকের পুত্র।

আত্মহত্যাকারীর রুমমেট সাব্বির হোসেন বলেন, আমি ক্যাম্পাস থেকে দুপর আড়াইটার দিকে মেসে এসে দরজায় ধাক্কালেও দেখি দরজা খোলে না। পরে ৩টার দিকে রুমের জানালা দিয়ে বাইরে থেকে আবিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির আবিদের ঝুলন্ত মরদেহ দেখার পর মেসের অন্য সদস্যদের ডাকেন। পরে তারা মেস মালিক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। প্রক্টরিয়ার বডির উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টার দিকে দরজা কেটে লাশ উদ্ধার করে ইবি থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি শোনার পর তার পরিবারকে জানিয়েছি। ইবি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠিয়েছে।

এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে ঢাকা বোর্ডের নির্দেশ
  • ১৭ মার্চ ২০২৬
ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নে…
  • ১৭ মার্চ ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন …
  • ১৭ মার্চ ২০২৬
পহেলা বৈশাখে টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ‘কৃষক কার্ড’ উদ্বোধন …
  • ১৭ মার্চ ২০২৬
সরকারি জমি দখল করে ব্যবসা, ভোগান্তিতে নগরবাসী
  • ১৭ মার্চ ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence