ইডেন কলেজে র‌্যাগ ডে নিষিদ্ধ

২২ মে ২০২২, ০২:১৮ PM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © ফাইল ছবি

র‌্যাগ ডে’র নামে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং, অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন ইডেন মহিলা কলেজ প্রশাসন। শনিবার (২১ মে) কলেজ অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচায্য স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

সুপ্রিয়া ভট্টাচায্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাগ ডে বন্ধের নির্দেশনা থাকায় স্ব-স্ব বিভাগের ছাত্রীদের বিষয়টি জানানো হলো। সেই সাথে বিষয়টি বিভাগীয় প্রধানদের নজরে রাখতে বলা হয়। কেউ অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটালে ব্যবস্থা নেওয়া হবেও বলা হয় নোটিশে। 

এর আগে শুক্রবার (১৩ মে) বিকেলে ৪৮ সদস্য বিশিষ্ট ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর থেকে ক্যাম্পাসে পরিবেশ পাল্টাতে থাকে।  নতুন কমিটির অতি উৎসাহী কিছু সদস্য হলে থাকা সাধারণ ছাত্রীদের নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে কলেজ প্রশাসন থেকে এ ঘোষণা দেয়া হয়। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬