খুলেছে ইবির হল, শিক্ষার্থীরা ফিরছেন ক্যাম্পাসে

১২ মে ২০২২, ১০:৪৬ AM
ঈদের ছুটি শেষে আজ থেকে হল খোলায় ফিরতে শুরু করেছেন ইবির শিক্ষর্থীরা

ঈদের ছুটি শেষে আজ থেকে হল খোলায় ফিরতে শুরু করেছেন ইবির শিক্ষর্থীরা © টিডিসি ফটো

ঈদের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবাসিক হলে উঠছেন শিক্ষার্থীরা। তবে একাডেমিক ও অফিস কার্যক্রম পুরোদমে চলবে আগামী শনিবার (১৪ মে) থেকে। বুধবার (১১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এসব তথ্য জানানো হয়।

এদিকে অনেকের ক্লাস-পরীক্ষা থাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। তারা ক্যাম্পাসের পার্শ্ববর্তী ও দুই জেলা শহরের মেসগুলোয় অবস্থান করছিলেন।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীদের ভিড়। অনেকে ব্যাগ-ব্যাগেজ নিয়ে হলের গেটে অপেক্ষা করছেন। কেউ আবার গেট দিয়ে হলে প্রবেশ করছেন।

আরো পড়ুন: প্রাথমিকে নতুন রুটিনে ক্লাস শুরু

এর আগে, গত ২০ এপ্রিল ক্লাস ও ২৭ এপ্রিল পর্যন্ত চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ২৮ এপ্রিল হলসমূহ বন্ধ হয়েছিল। পরে ৩০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রমও বন্ধ রাখা হয়।

চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ
  • ১২ নভেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের শতাধিক ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় একমাত্র আসামি লিমনের ম…
  • ১২ নভেম্বর ২০২৬
আরও এক কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950