চরতী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে জায়েদ-হুসাইন

০৮ মে ২০২২, ০৮:০৮ PM
জায়েদ ও হুসাইন

জায়েদ ও হুসাইন © সংগৃহীত

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চরতী (পুসাক) এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ মে এক বছরের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জায়েদ ও সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হুসাইন খান। এছাড়া সিনিয়য় সহ-সভাপতি হয়েছেন মনোয়ার শহিদ।

সহ-সভাপতি পদে তোহা কলিমুল্লা, মিরকাতুর রহমান, নাজমা সুলতানা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম, নুরুদ্দীন শহিদ, রিয়াজ, জোবায়ের নাইম মনোনীত হন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফ সাকি এবং সহ সাংগঠনিক সম্পাদক পদে রাকিবুল উদ্দীন নিক্সন, মোহাম্মদ জায়েদ, অর্থ সম্পাদক পদে ওবাইদুল্লাহ তক্বিসহ অর্থ সম্পাদক, ইসতিয়াক জুবাইরি, দপ্তর সম্পাদক মোহাম্মদ শোয়াইব, প্রচার সম্পাদক আরফাদুল ইসলাম, শিক্ষা ও ছাত্রবৃত্তি সম্পাদক তানভীর মাহতাব, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ফয়জুল হক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আলফাজ তালিকদার মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন মনসুরা বিনতে মাহমুদ, ওয়াহেদুর রহমান, আব্বাস উদ্দীন, সৈয়দ হোসেন, হামীম চৌধুরী।

নব মনোনীত সভাপতি মুহাম্মদ জায়েদ বলেন, এটি পুসাকের প্রথম কার্যনির্বাহী কমিটি। আমরা চরতীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের জন্য বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা, ইংরেজি ক্লাব চালু, আইটি ক্লাব প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি উদ্বুদ্ধকল্পে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন, তাদের সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ সহায়তাসহ বিবিধ কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করব।

নব মনোনীত সাধারণ সম্পাদক মুহাম্মদ হুসাইন খান সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় গতানুগতিক কার্যক্রমের বাইরে গিয়েও নতুন কিছু করার জন্য সবার কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, চরতী ইউনিয়ন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ।

ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ময়মনসিংহ বিভাগের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ২ শতাধিক ছাত্রীর অংশগ্রহণে নারী স্বাস্থ্যসচেতনতা…
  • ১২ নভেম্বর ২০২৬
ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের …
  • ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950