পরীক্ষায় অসদুপায়

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ৬৭ শিক্ষার্থীকে বহিষ্কার

০৮ মে ২০২২, ০৫:০১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © প্রতীকী ছবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশ নেওয়া ৬৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন কলেজ কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরিদর্শক/প্রধান পরীক্ষক/পরীক্ষক কর্তৃক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এসব পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শান্তি আরোপ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অপরাধ ধারা ‘ঘ’
এই ধারায় মোট ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।

অপরাধ ধারা ‘ঙ’
এই ধারায় মোট ২৬ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

অপরাধ ধারা ‘ছ’
এই ধারায় মোট ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

অপরাধ ধারা ‘ঢ’
এই ধারায় মোট ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ২ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

অপরাধ ধারা ‘দ’
এই ধারায় মোট ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ৪ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬