বাইসাইকেল চালককে বাঁচাতে প্রাণ দিলেন জবি শিক্ষার্থী

০৪ মে ২০২২, ১০:২০ PM
সাদিকুল ইসলাম

সাদিকুল ইসলাম © সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সাদিকুল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) বিকালে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। সাদিকুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদিকুলের বন্ধু পারভেজ মোশারফ। তিনি জানান, মোটরসাইকেল দিয়ে মধুপুর যাওয়ার সময় বিকালের দিকে রাস্তার বিপরীত দিক থেকে আসা সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে সাদিক হার্ড ব্রেক করে। ব্রেক করার সাথে সাথে সে ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে যায়৷ এ সময় রাস্তার পাশে থাকা পিলারের সাথে মাথায় ধাক্কা খেয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

জবি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, কিছুক্ষণ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদিকুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি৷ টাঙ্গাইলের মধুপুর যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এর বেশি কিছু জানা এখনো সম্ভব হয়নি।

এদিকে সাদিকুলের মৃত্যুতে তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে সাদিকুলকে নিয়ে নানান আবেগঘন পোস্ট দিচ্ছেন তারা। 

পটুয়াখালীতে মানবদেহের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার 
  • ১২ নভেম্বর ২০২৬
পুলিশ কেন বলল ‘পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি’, ব্যাখ্যা দি…
  • ১২ নভেম্বর ২০২৬
পাকিস্তানের কাছে বড় পরাজয়ে বিদায় বাংলাদেশের
  • ১২ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ময়মনসিংহ বিভাগের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ২ শতাধিক ছাত্রীর অংশগ্রহণে নারী স্বাস্থ্যসচেতনতা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950