রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বাঙলা কলেজ শিক্ষার্থীর

০১ মে ২০২২, ১২:১৫ AM
নিহত শিক্ষার্থী মো. নুরুল আমিন

নিহত শিক্ষার্থী মো. নুরুল আমিন © ফাইল ছবি

রাজধানীতে প্রজাপতি নামক একটি বাসের ধাক্কায় সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের মো. নুরুল আমিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর ৩টার দিকে মিরপুর-২ এর জার্মান টেকনিক্যালের সামনে এ ঘটনা ঘটে।

বিষ‌য়টি নিশ্চিত করে রাতে মিরপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মোস্তা‌ফিজুর রহমান জানান, এ ঘটনায় প‌রিবার থে‌কে মামলা করা হ‌য়ে‌ছে। নিহতের মরা‌দেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হ‌য়ে‌ছে। বিষয়‌টি তারা গুরুত্ব সহকা‌রে দেখ‌ছে বলেও জানান তিনি। 

জানা যায়, নিহত শিক্ষার্থী সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের (১৩-১৪) সেশনের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময়ে তিনি একটি বাইকের পাঠাও যাত্রী হিসেবে ছিলেন। পেছন থেকে প্রজাপতি পরিবহন বাইকটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদশী ও বাঙলা কলেজ শিক্ষার্থী মোহামিনুল হক রাহাত জানান, ঘটনার পর রাস্তায় নুরুল আমিনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। মগজ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো, মাথা থেকে প্রচুর রক্ত রাস্তায় গড়িয়ে পড়ছিলো, হেলমেট পরিহিত অবস্থায় পুরো মাথাসহ মুখ থেতলানো ছিলো। এই হৃদয় বিদারক দৃশ্য ভুলবার নয়। আল্লাহ্ তায়ালা তাকে জান্নাতবাসী করুক।

সংসদে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ইবতেদায়িকে জাতীয়করণের দাবি …
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
  • ২২ জুন ২০২৬
দাসত্ব শেখাচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা, তৈরি হচ্ছে মেরুদণ্ডহ…
  • ২২ জুন ২০২৬
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর
  • ২২ জুন ২০২৬
জুন মাসের বেতন সাবমিট না করা ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা …
  • ২২ জুন ২০২৬
মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
  • ২২ জুন ২০২৬