১৭ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, শুরু ২৯ এপ্রিল

২৭ এপ্রিল ২০২২, ১১:১৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শবে কদর, মে দিবস, ঈদুল ফিতর ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৭ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। আগামী ২৯ এপ্রিল থেকে এ ছুটি শুরু হবে। শেষ হয়ে ১৫ মে। এসময় আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। সেখানে ৩০ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।

এদিকে ঈদের ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট বরাবর আবাসিক হল খোলা রাখার জন্য আট শিক্ষার্থী আবেদনপত্র করেন।

আবেদন পত্রে শিক্ষার্থীরা জানায়, ২০১৩ সাল থেকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করা শুরু হয়। এর আগে সার্বক্ষণিক হলগুলো খোলা থাকতো। বিদেশি শিক্ষার্থী, অমুসলিম, টিউশনি, পড়াশোনা ও ব্যক্তিগত কাজসহ যাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকতে হয় তাদের কথা বিবেচনায় রেখে হলগুলা খোলা রাখা উচিত।

শিক্ষার্থীরা আরও বলেন, ঈদে আবাসিক হল বন্ধ থাকলেও নিরাপত্তা প্রহরীদের ঠিকই দায়িত্ব পালন করতে হয়। অধিকতর নিরাপত্তার জন্য প্রতিটি হলে আলাদাভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে ক্ষেত্রে অমুসলিমসহ যাদের ব্যক্তিগত প্রয়োজনে থাকা প্রয়োজন তাদের জন্য হল খোলা রাখতে অসুবিধা হবার কথা না।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী সুফল গোস্বামী বলেন, নানা কারণে ঈদে অনেক শিক্ষার্থী বাড়ি যেতে চায় না। অমুসলিম শিক্ষার্থী হলে অবস্থান করতে চায়। কিন্তু হল বন্ধ হয়ে যাওয়ায় তাদের বাধ্য হয়ে বাড়িতে চলে যেতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল কমিটির সভাপতি ও অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি বলেন, ৩০ এপ্রিল সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবেদনপত্রের বিষয়ে এখনো কিছুই জানি না। জানলে হয়ত সবাই মিলে আলোচনা করবো।

জাতীয়করণের তালিকায় ময়মনসিংহ বিভাগের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ২ শতাধিক ছাত্রীর অংশগ্রহণে নারী স্বাস্থ্যসচেতনতা…
  • ১২ নভেম্বর ২০২৬
ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের …
  • ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950