বাঙলা কলেজে বগুড়া জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত

২৭ এপ্রিল ২০২২, ০১:১৮ PM
বাঙলা কলেজে বগুড়া জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত

বাঙলা কলেজে বগুড়া জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত © টিডিসি ফটো

রাজধানীর সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সংঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে হাসিব রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রব্বানী (মিলন) দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে মো. বায়েজিদ।

৭১ সদস্যর এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ম. আব্দুর রাজ্জাক। উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর তানজিদা হোসেন, নাহিদা আক্তার, মোছা. শাহনাজ পারভীন, মো. জয়নুল আবেদিন জাকির, মো. গোলাম রব্বানী জয় ও মো. হামিদুল্লাহ জিহাদ।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাঙলা কলেজে বগুড়া জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়েছেন।

জাতীয়করণের তালিকায় ময়মনসিংহ বিভাগের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ২ শতাধিক ছাত্রীর অংশগ্রহণে নারী স্বাস্থ্যসচেতনতা…
  • ১২ নভেম্বর ২০২৬
ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের …
  • ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950