আহত শিক্ষার্থীদের দেখতে স্কয়ার হাসপাতালে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯ এপ্রিল ২০২২, ০৮:৫৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মাঝে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে স্কয়ার হাসপাতালে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মাঝে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কয়ার হসপিটালে যাচ্ছেন।

এদিকে মঙ্গলবার বিকেল ৫টার পর দুই ঘণ্টা বিরতি দিয়ে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীরা। শিক্ষার্থীরা আবারও মিরপুর সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: ‘প্রয়োজনে লাশ হব, তবুও হল-ক্যাম্পাস ছাড়ব না’

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে নিউ মার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। আর ঢাকা কলেজের সামনের সড়কে অবস্থান করছেন শিক্ষার্থীরা। যেকোন সময় ফের সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর এই এলাকায় টহলরত কোনো পুলিশ সদস্যদের দেখা যায়নি।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬