বিইউপিতে নতুন ভিসির যোগদান

১৯ এপ্রিল ২০২২, ০৫:৫৬ PM

© সংগৃহীত

মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তিনি ২১ ডিসেম্বর ১৯৯০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন পদাতিক অফিসার হিসেবে কমিশন লাভ করেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, গত ৫ এপ্রিল তিনি এ পদে যোগদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল মাহবুব দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাদার কোর্স সম্পন্ন করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ এবং বিইউপি থেকে সোস্যাল সাইন্স ইন সিকিউরিটি অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজে মাস্টার ডিগ্রী অর্জন করেন। এছাড়াও বিইউপি থেকে স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে তিনি এমফিল ডিগ্রী অর্জন করেন এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে পিএইচডি সম্পন্ন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। তিনি তুরস্ক থেকে স্টাফ অফিসার্স লজিস্টিক ওরিয়েন্টেশন কোর্স এবং ইন্টারন্যাশনাল মিলিটারি এক্সচেঞ্জ সেন্টার, চায়না থেকে আর্মি ব্রিগেড কমান্ডার্স কোর্স সম্পন্ন করেন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি সেনাসদরে জেনারেল স্টাফ অফিসার (তৃতীয় গ্রেড এবং প্রথম গ্রেড) এবং পার্বত্য চট্টগ্রামের একটি অপারেশনাল ব্রিগেডে ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন।

এই অফিসার অপারেশন ‘নাফ রক্ষা’ এবং পরে একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে অপারেশন ‘পূর্বপ্রাচীর’ এ সফলভাবে নেতৃত্ব দেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ এর পরিচালক, রিসার্চ এন্ড একাডেমিক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল মাহবুব জাতিসংঘের অধীনে সিয়েরা লিওন এবং আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেন।

উপাচার্যের আগমন উপলক্ষে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। এ সময় উপাচার্য বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়া তিনি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং নিজ নিজ দপ্তরের কাজ দায়িত্বশীলতার সাথে সম্পাদনে সচেষ্ট থাকার আহবান জানান।

উপখাদ্য ও সহকারী পরিদর্শক পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তা…
  • ১২ নভেম্বর ২০২৬
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950