ঢাকা কলেজের ভেতরে পুলিশের টিয়ারশেল

১৯ এপ্রিল ২০২২, ০৫:১৫ PM
পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

পুলিশের টিয়ারশেল নিক্ষেপ © টিডিসি ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে বিকেলে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ মূল ফটকের সামনে থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কমপক্ষে ১০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে ক্যাম্পাসের ভেতরে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসের ভেতরে কয়েকটি স্থানে আগুন ধরিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ব্যবসায়ীরা উসকানি দিলে শিক্ষার্থীরা আবারও ইট-পাটকেল মারতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এখন আবারও নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আরও পড়ুন: ‘প্রয়োজনে লাশ হব, তবুও হল-ক্যাম্পাস ছাড়ব না’

জানা গেছে, সমঝোতার খবরে ক্যাম্পাসের বাইরে বের হতেই হামলার শিকার হন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ব্যবসায়ীদের হামলায় আহত হন দুই শিক্ষার্থী। এই খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাস থেকে ফের বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। একপর্যায়ে ব্যবসায়ীদের ধাওয়া করেন শিক্ষার্থীরা। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ফের শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা-কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ব্যবসায়ীদের মারধর ও হামলার শিকার হয়েছেন অন্তত ৯ জন সাংবাদিক।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬