নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ শুরু

১৯ এপ্রিল ২০২২, ০৪:৫০ PM

© সংগৃহীত

নিউমার্কেট এলাকায় ঘণ্টা খানিক থেমে থাকার পর ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে আজ মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। ব্যবসায়ীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে কলেজের ভেতরে শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল ছুড়ছেন এবং কলেজের ভেতর থেকে শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়ছেন।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রয়েছে। সংঘর্ষ থামাতে পুুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। 

এদিকে, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিকালে ঢাকা কলেজে প্রবেশ করেছেন। তারা ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেছেন।  

সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

উপখাদ্য ও সহকারী পরিদর্শক পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তা…
  • ১২ নভেম্বর ২০২৬
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950