এবার রাস্তায় নেমেছেন ইডেনের ছাত্রীরা

১৯ এপ্রিল ২০২২, ০৩:৫৯ PM
ইডেন কলেজের ছাত্রীরা

ইডেন কলেজের ছাত্রীরা © সংগৃহীত

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবার রাস্তায় নেমেছেন ইডেন কলেজের ছাত্রীরা। তারা কলেজ থেকে মিছিল নিয়ে নিউ মার্কেটের দুই নম্বর ফটক ঘুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে আসেন।

গতকাল রাতে নিউ মার্কেটের একটি খাবার দোকানে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে। সেই সংঘর্ষ চলে রাত দেড়টা পর্যন্ত। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের কলেজের ভেতরে ঢুকিয়ে দেয়। এসময় দুই ছাত্র গুরুত্বর আহত হয়। গুরুত্ব আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হলে তাকে বেসরকারি একটি মেডিকেলে আইসিইউতে নেয়া হয়।

শিক্ষার্থী আহতের ঘটনায় পুনরায় মঙ্গলবার সকাল থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ব্যবসায়ীরাও এই সময় রাস্তায় নামে। ফলে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন- ‘সব টিয়ারশেল শিক্ষার্থীদের দিকে কেন’

ব্যবসায়ীরা দাবি করেছেন, কয়েকজন শিক্ষার্থী নিউ মার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে কলেজের শিক্ষার্থীরা এসে দোকান ভাংচুর করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তর্কাতর্কি হয়। এসময় কলেজে হঠাৎ খবর আসে, ব্যবসায়ীরা দুই ছাত্রকে ছুরিকাঘাত করেছে। তারপরই কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে মার্কেটের দিকে আসলে ব্যবসায়ীরা হামলা করে।

এদিকে পুলিশের হামলার প্রতিবাদে রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close