বেরোবির রসায়ন বিভাগের প্রধান হলেন ড. বিজন মোহন চাকী

১১ নভেম্বর ২০২১, ০৭:০৭ PM
 ড. বিজন মোহন চাকী

ড. বিজন মোহন চাকী © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)  রসায়ন বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ এর নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

নতুন দায়িত্ব পেয়ে উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. বিজন মোহন চাকী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে যাতে বিভাগকেও এগিয়ে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেশনজট মুক্ত করতে পারি এবং বিভাগের গবেষণা ও যে জটিলতাগুলো আছে সেগুলো যেন দ্রুত কাটিয়ে উঠতে পারি সে চেষ্টাই থাকবে।’

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে ভাইস চ্যান্সেলরের সাথে কাজ করতে চান তিনি। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের যে সময়গুলো নষ্ট হয়েছে, সেগুলো কাটিয়ে উঠার জন্য পরিকল্পনা গ্রহণ করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার কথাও জানান নতুন এই বিভাগীয় প্রধান।

এছাড়া সাবেক উপাচার্যের সময়ে বিভাগে শিক্ষকদের মধ্যে যে দ্বন্দ্বের শুরু হয়েছিল, তা বর্তমান উপাচার্যের আমলে হবে না বলেও প্রত্যাশা ব্যাক্ত করেন ড. বিজন মোহন চাকী। 

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনের ধারা ২৮(৩) অনুসারে ড. বিজন মোহন চাকী পরবর্তী তিন বছরের জন্য এ পদে বলবৎ থাকবেন।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬