ক্যাম্পাসেই এনআইডির আবেদন করতে পারবে জবি শিক্ষার্থীরা

১৯ অক্টোবর ২০২১, ০৮:২০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে।
মঙ্গলবার (১৯ অক্টাবর) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মো.ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন/ভোটার নিবন্ধন করার জন্য (www.nidw.gov.bd) নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে কপি ডাউনলোড করে অনলাইন জন্মসনদ, শিক্ষা সনদ, পিতা/মাতার এনআইডি কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপির সত্যায়িত কপি সঙ্গে নিয়ে আগামী ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় অডিটোরিয়াম (রেজিষ্ট্রেশন কেন্দ্রে) আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী নিবন্ধন ফরম ২ পূরণ করেছেন কিন্তু বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারেননি তারাও জাতীয় পত্র নিবন্ধন/ভোটার নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ও উল্লেখিত কাগজপত্রাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬