কলা অনুষদের ডিন হলেন বাংলা বিভাগের অধ্যাপক তুহিন

১১ অক্টোবর ২০২১, ০৮:৪৫ PM
 অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান

অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রবিবার রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তাঁকে পরবর্তী দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ এই পদে অধ্যাপক সরিফা সালোয়া ডিনার স্থলাভিষিক্ত হয়েছেন।

ড. তুহিন ওয়াদুদ বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক।

এছাড়াও তিনি পোস্ট ডক্টোরাল ফেলোশিপ এর কাজ করছেন। পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে দ্বিজেন শর্মা পুরস্কারে ভূষিত হন।

গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬