হল ও পরিবহন ফি মওকুফ করে ইবিতে সশরীরে পরীক্ষা

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ বিভাগগুলোকে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে যেকোন বিভাগ সশরীরে পরীক্ষা নিতে পারবে। তবে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসকল বিভাগ প্রস্তুত আছে, তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেবে। বিভাগগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। একদিনে এক বর্ষের বেশি পরীক্ষা নিতে পারবে না। কোনো বিভাগ চাইলে অনলাইনেও পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা চলাকালীন আবাসিক হলসমূহ সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এই সময়ের ফি শিক্ষার্থীদের প্রদান করতে হবে না। কোনো শিক্ষার্থী হল ও পরিবহন ফি প্রদান করে থাকলে তা অবশ্যই ফেরত পাবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬