সেপ্টেম্বরেই পরীক্ষা নেওয়ার দাবি জবি শিক্ষার্থীদের

০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৩ PM
আন্দোলনরত জবি শিক্ষার্থীরা

আন্দোলনরত জবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সেপ্টেম্বরে সেমিস্টার পরীক্ষা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা 'পরীক্ষা নিন না হয় বিষ দিন’, ‘সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা চাই’, ‘অনলাইন কিংবা অফলাইন পরীক্ষা আমাদের লাইফ লাইন’, ‘চলবেনা চলবেনা পরীক্ষা নিয়ে টালবাহানা চলবেনা’, ‘আগামী ৫ দিনের মধ্যে পরীক্ষা চাই, দ্রুত পরীক্ষার রুটিন চাই' ইত্যাদি স্লোগান সংবলিত ফেস্টুন হাতে কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা বলেন, অনলাইন কিংবা অফলাইন যেভাবেই হোক আমাদের পরীক্ষা নিয়ে নিন। আমরা বার বার মানসিকভাবে প্রস্তুতি নিতে নিতে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে, তা আমাদের জানা নেই। কিন্তু ক্যাম্পাস বন্ধ রাখলেও অনলাইন কিংবা অফলাইনে আমাদের পরীক্ষা নিতে হবে। শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের জীবন নিয়ে রাজনীতি খেলবেন না। এ মাসের ভেতরে আমরা পরীক্ষার নির্ধারিত রুটিন চাই।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতিমধ্যেই দেড় বছর সময় নষ্ট হয়ে গেছে। আমরা আর আমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমরা আর সেশনজটে পড়তে চাই না। আমরা চাই আমাদের পরীক্ষা দ্রুত দিয়ে দিতে। সেটা অনলাইনে কিংবা অফলাইনে যেভাবেই হোক।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সেশনের শিক্ষার্থীরা অংশ নেয়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬