ফ্লাইওভার থেকে পড়ে জবি ছাত্রের মৃত্যু

০১ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩ PM
আকবর হোসেন খান

আকবর হোসেন খান © ফাইল ফটো

চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হওয়ার ৪ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগরীর চখুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় পরিবার থেকে অজ্ঞাতনামা করে একটি মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) জিইসি মোড়ে থেকে ওই ছাত্রকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে খুলশী থানা পুলিশ। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন।

আকবর হোসেন খান নামের ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাসা মৌলভীবাজার সদরে। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতা বাজারের একটি মেসে থাকতো।

তার মেসমেট মোস্তাকিম জানান, শুক্রবার সকালে তিনি বাসা থেকে ব্যাগ আর ল্যাপটপ নিয়ে বের হন৷ সারাদিন মেসের যাদের সঙ্গে কথা হয়েছে সবাইকে বলেছেন রাতের মধ্যে চলে আসবেন। কিন্তু ঠিক কোথায় আছেন কাউকে সঠিক করে বলেননি। সর্বশেষ রাত ৯টা ৩৭ মিনিটে কথা বলার সময়ও বলেন বাসায় আসবেন। এরকিছু সময় পর রাত ৯টা ৫৪ মিনিটে আমাদের কাছে ফোন আসে ফ্লাইওভার থেকে পড়ে গুরুত্বর অবস্থায় ওনাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওনার সঙ্গে ব্যাগ, ফোন, টাকা সব থাকলেও ল্যাপটপটা পাওয়া যায়নি।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ওনার পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি। কোনও ক্রিমিনাল অকেন্স আছে কিনা সেটা দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, পুলিশ ফ্লাইওভারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, কী ঘটেছিলো খতিয়ে দেখার জন্য। আমরা ঘটনা জানার পরপরই হাসপাতাল, থানাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি, খোঁজখবর রেখেছি। ও যাদের সঙ্গে মেসে থাকতো তাদের সঙ্গেও কথা বলেছি। পুলিশ বিষয়টি খুবই আন্তরিকতার সঙ্গে দেখছে।

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬