জবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রবিউল-জোবায়ের

০১ সেপ্টেম্বর ২০২১, ১০:২৭ AM
রবিউল ও জোবায়ের

রবিউল ও জোবায়ের © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাংবাদিক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ আগস্ট অনলাইন মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো।

নির্বাচনে সর্বমোট ৩৭ জন ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে যায়যায়দিনের মহিউদ্দিন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের মাহমুদুল হাসান তানভীর, অর্থ সম্পাদক পদে কালের কন্ঠের মাসুদ রানা এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ টুডের নাকিবুল আহসান নিশাদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য-১ পদে জাগো নিউজের রায়হান আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য-২ পদে মানবজমিনের জয়নুল হক ও বাংলাদেশের খবরের ইমরান হুসাইন যৌথভাবে নির্বাচিত হয়েছেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬