খুবিতে তেল চুরির অভিযোগে সেই বাস চালকে সাময়িক বরখাস্ত

৩১ আগস্ট ২০২১, ০৮:৫৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবহন পুলের একটি বাস থেকে তেল চুরির অভিযোগে সংশ্লিষ্ট বাসের ড্রাইভার খান মাছুমুল হক সেলিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে ১০ কার্যদিবস সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত এ ব্যবস্থা সংক্রান্ত পত্র রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত পত্রে বলা হয়ছে, গত ৩০ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নগরীর গল্লামারীস্থ তেলের পাম্পে বাসটি ওয়াশ করার সময় তেল চুরির এ ঘটনার চিত্র ও ভিডিও ধারণ এবং এ সংক্রান্ত খবর পত্রিকায় খবর হয়। তাছাড়া তেল চুরির এ চিত্র ধারণকালে উক্ত ড্রাইভার প্রতিবেদকের কাছে কারণ জানতে চান এবং প্রতিবেদকের মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসব ঘটনা ও কার্যকলাপ সরকারী চাকরিবিধি অনুযায়ী শৃঙ্খলার পরিপন্থি, অসদাচারণ ও দুর্নীতি হিসেবে গণ্য হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের দ্রুত আমলে নিয়ে উক্ত ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০০ সালে অসদাচারণের অভিযোগে একবার ড্রাইভার খান মাছুমুল হক সেলিম খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত হন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬