ইবির বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

৩১ আগস্ট ২০২১, ০৬:২৭ PM
ইবি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

ইবি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে আনুমানিক সাড়ে তিনটার টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

প্রত্যক্ষ্যদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আহতদের মধ্যে একজন মাথায় ও অপরজন হাতে গুরুতর আঘাত পেয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দূর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বাসটি ও মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে বিশ্বাবিদ্যালয়ের বাসের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টাফদের বাসটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। এ সময় পার্শ্ব রাস্তা থেকে হঠাৎ মূল রাস্তার দিকে একটি বাইক আসে। এসময় বিশ্ববিদ্যালয়ের বাসের নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে। একইসাথে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়েন। তবে বিশ্ববিদ্যালয়ের বাসের বা কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬