সেপ্টেম্বরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণের দাবি জবি শিক্ষার্থীদের

৩১ আগস্ট ২০২১, ০৩:৫১ PM
সেপ্টেম্বরে সেমিস্টার পরীক্ষা গ্রহণের দাবি জবি শিক্ষার্থীদের

সেপ্টেম্বরে সেমিস্টার পরীক্ষা গ্রহণের দাবি জবি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

সেপ্টেম্বর থেকে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা উপাচার্য ড. মো. ইমদাদুল হকের কাছে এই দাবিতে স্মারকলিপি দেন।

তারা বলেন, গত বছর মার্চ থেকে এই আগস্ট অবধি দীর্ঘ ১৭ মাস করোনা মহামারী লকডাউনে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে। ইতিমধ্যে আমরা অনলাইনে দুই সেমিস্টারের ক্লাস, মিডটার্ম পরীক্ষা, এসাইনমেন্ট, ভাইভাও সম্পন্ন করেছি। কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি জরিপে দেখা যায়, প্রায় ৭৬ শতাংশ শিক্ষার্থী অনলাইনে সেমিস্টার পরীক্ষা দিতে সম্মতি প্রকাশ করেছে। এমতাবস্থায়, শিক্ষার্থীদের পড়াশোনা ও সেশনজটের কথা বিবেচনা করে আমাদের অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেয়ার সুযোগ করে দেয়া হোক।

শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন সাজ্জাদ হোসাইন এহসান, সাঈদুল ইসলাম সাঈদ, কনিক স্বপ্নীল, ইউনুস, শরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদাউস জুলি, ফিরোজা আক্তার, মোখলেছুর রহমান, জান্নাতুল ফেরদৌস রুনা ও মীরা সুমি।

এ সময় উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা খুব দ্রুতই সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবো। অনলাইন হোক অথবা অফলাইনে, একটা সিদ্ধান্ত আমরা নেব।

‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল
  • ১১ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানের বাসভবনে ‘প্রেট্রল বোমা’…
  • ১১ এপ্রিল ২০২৬
close