তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে: ববি উপাচার্য

৩০ আগস্ট ২০২১, ১০:২৫ PM
ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন

ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে মনে-প্রাণে ধারণ করতে হবে এবং তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে আর তাহলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।

এ সময় আরও বক্তব্য রাখেন ববির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মহসিন উদ্দিন, বঙ্গবন্ধু হলের সাবেক প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, প্রক্টর ড. খোরশেদ আলম, সহকারি অধ্যাপক বিজন কৃষ্ণ সাহা, শিক্ষার্থীদের মধ্যে রাজিব হাওলাদার প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ সংযুক্ত ছিলেন।

শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950