যবিপ্রবির উদ্যোগে সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

২৯ আগস্ট ২০২১, ১০:৩৫ PM
যবিপ্রবির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি

যবিপ্রবির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি © টিডিসি ফটো

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে যশোরের বিভিন্ন উপজেলার ১০টি জায়গায় মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১২ মার্চ অনলাইনে যুক্ত হয়ে যবিপ্রবির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

এরপর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গ্রামসহ ২৮ ও ২৯ আগস্ট যশোর সদর উপজেলার নিউ টাউন বালিকা বিদ্যালয়, পাঁচবাড়িয়া সরকারি স্কুল, সাতমাইলের ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা, কারবালা,চৌগাছার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরগাছার এম.এল. হাইস্কুল, মনিরামপুরের নেংগুড়াহাটা স্কুল এ্যান্ড কলেজ ও কেশবপুরের ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ। আমাদের প্রচেষ্টা থাকবে বঙ্গবন্ধুর রেখে যাওয়া জনগণ যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়, দু’বেলা দু’মুঠো অন্ন খেতে পায়। সেই মহান নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সমাজের পিছিয়ে পড়া এক হাজার দশজনকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

এছাড়া শিক্ষার্থীরা যেন সমাজসেবামূলক এমন কাজে অভ্যস্ত হয় সে জন্য তাঁদেরকে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং ভবিষ্যতে বিশ্বিবদ্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর কথা ও জানান তিনি।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপকমিটি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ব্যবস্থাপনায় যবিপ্রবি ছাত্রলীগের নেতা-কর্মী ও যবিপ্রবিতে কর্মরত স্থানীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণের এ কর্মসূচি পালন করা হয়।

নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন উপকরণ।

খাদ্য দ্রব্য বিতরণ কর্মসূচিতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন,সহকারী পরিচালক এসএম সামিউল আলম,ড. আজিজুর রহমান খন, জিল্লুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুর রউফ, জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, সেকশন অফিসার মোঃ সাইফুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি মোঃ শওকত ইসলাম সবুজ,সম্পাদক, মোঃ বদিউজ্জামান বাদল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, মোঃ নাজমুস সাকিব প্রমুখ।

শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950