সড়ক অবরোধ করে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

২৯ আগস্ট ২০২১, ১১:৪৯ AM
সড়ক অবরোধ করে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

সড়ক অবরোধ করে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। রবিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় গণহারে ফেল, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রীতাসহ মোট চারদফা দাবিতে মিরপুর রোড অবরোধ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিসমূহ হলো-

১. চতুর্থ বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা সঠিক ভাবে পুনঃমূল্যায়ন করতে হবে অথবা শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ প্রদান করতে হবে।
২.সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই।
৩. শিক্ষার্থীদের যে কোন ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করা।
৪. সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ এবং বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

অবিলম্বে এসব দাবি না মানা হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসবে বলেও জানান তারা।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬