তিন দাবিতে মানববন্ধনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

২৪ আগস্ট ২০২১, ১০:১৩ PM

© লোগো

তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের তিনটি সেশনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় তিনদফা মেনে নেওয়ার দাবিতে মানববন্ধন করা হবে। দাবিগুলো হলো-

১) স্নাতক ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সকল পরীক্ষা স্ব স্ব কলেজের নিজস্ব ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে অনলাইনে নিতে হবে।

২) প্রকাশিত রুটিনের কোনো পরীক্ষা স্থগিত করা যাবে না এবং ৯০ দিনের মধ্যে ফলাফল দিতে হবে।

৩) ৮ মাসে সেশন করে একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস প্রকাশ করতে হবে ।

তবে অনলাইনে পরীক্ষা দেয়ার জন্য সশরীরে আন্দোলনের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আজকে এই তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম। সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে, সাত কলেজের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দেয়ার সক্ষমতা নেই। অথচ আমাদের অধিকাংশ শিক্ষার্থীই অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তাই আমাদের এই দাবি পূরণের জন্য মানববন্ধন করব। মানববন্ধনে অনলাইন প্লাটফর্ম গুগোল মিটেও সাধারণ শিক্ষার্থীর আমাদের সাথে অংশগ্রহণ করবে।

এছাড়াও এসব দাবিসমূহ সংশ্লিষ্ট কলেজ ও বিভাগে জানানো হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে তিনবার কলেজ প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে কিন্তু তারা আমাদের এসব দাবি মেনে নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেননি। তাই আমাদের এই কর্মসূচি।

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬