বেরোবির স্থগিত পরীক্ষা শুরু ১২ আগস্ট

০৬ আগস্ট ২০২১, ০৯:৩৩ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২২ আগস্ট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি নির্দেশনা মেনে গত ফেব্রুয়ারি মাসে যে সকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল শুধু সেসকল অসমাপ্ত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি দ্রুত জানানো হবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬