বেরোবির নতুন প্রক্টর গোলাম রাব্বানী

০২ জুন ২০২১, ১২:০১ AM
মো. গোলাম রাব্বানী

মো. গোলাম রাব্বানী © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগি অধ্যাপক মো. গোলাম রাব্বানীকে নতুন প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগ আদেশ অনুযায়ী ৩১ মে অপরাহ্ন থেকে এই আদেশ কার্যকর হবে।

এছাড়াও, একইসাথে সহকারি প্রক্টর হিসেবে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মো. সানজিদ ইসলাম খান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নাজমা আক্তারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়েছে।  

রিলেটেড সংবাদ:

ভিসি নাই পিএসকে দপ্তর থেকে বের হতে বললেন শিক্ষকরা!

বেরোবি উপাচার্যের মেয়াদ নিয়ে ধোঁয়াশা, চলছে বিতর্ক

আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950