ইবির কলা অনুষদের নতুন ডিন সাবেক ভিসি প্রফেসর আসকারী

৩০ এপ্রিল ২০২১, ০৫:১১ PM
অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী

অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সভার অনুমােদন সাপেক্ষে উাপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম আগামী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদের ডিন হিসেবে মেয়াদ শেষ হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশােধিত আইন ২০১০-এর ২৩ (৪) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমােদন সাপেক্ষে ইংরেজি বিভাগের প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীকে দায়িত্ব দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (৩০ এপ্রিল) থেকে তিনি পরবর্তী ২ বছর দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্যে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

ডিন হিসেবে নিজ দপ্তরে যোগদানের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন, ‘আমি আগেই চিঠি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী আজ থেকে নিয়োগ কার্যকর হয়েছে; আজ থেকেই দায়িত্ব গ্রহণ করেছি।

তিনি জানান, আমার কাছে যে দায়িত্ব এসেছে তা আমি সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করবো। এসময় তিনি তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছিলেন স্বামী, হাতে ধরা ছিল শিশু সন্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬