শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে লোন দিল ববি

২৭ জানুয়ারি ২০২১, ০৫:৫৯ PM
ববি শিক্ষার্থীদের মাঝে লোনের চেক প্রদান করেন ভিসি অধ্যাপক ছাদেকুল আরেফিন

ববি শিক্ষার্থীদের মাঝে লোনের চেক প্রদান করেন ভিসি অধ্যাপক ছাদেকুল আরেফিন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সফট লোন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

সফট লোন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে তিনজন শিক্ষার্থীর মাঝে ৮ হাজার টাকা করে লোনের চেক হস্তান্তর করা হয়। বাকি ৩১৯জন শিক্ষার্থীর লোনের টাকা তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে লোন চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার ৭০ জনের পাঠানো আবেদনের সবগুলোই গৃহীত হয়। এদের মধ্যে পরবর্তীতে ৩৩১ জন শিক্ষার্থী লোন গ্রহণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। চূড়ান্ত যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩২২জন শিক্ষার্থীর সফট লোনের আবেদন মঞ্জুর করে।

লোন কার্যক্রমের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, করোনা মোকাবেলায় সরকারের গৃহীত সকল পদক্ষেপের ভূয়সী প্রশংসা পেয়েছে। এত প্রতিকূল অবস্থার মাঝেও সরকার কারোনা মোকাবেলাসহ দেশের সকল খাতকে সচল রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যার দরুন করোনা মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকাংশেই এগিয়ে।

এ সময় উপাচার্য করোনা মহামারীর এ দুঃসময়ে বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগর বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950