ঠাকুরগাঁও সরকারি কলেজ বেতার শ্রোতাক্লাবের নতুন কমিটি

২৭ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কর্তৃক নিবন্ধিত তরুণদের সংগঠন ‘ঠাকুরগাঁও সরকারি কলেজ যুব সংগঠন বেতার শ্রোতাক্লাব’-এর ২০২১-২০২৩ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কমিটির উপদেষ্টাগণ এবং সকল সদস্যের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত এ কমিটি আগামী পহেলা ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঠাকুরগাঁও সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র মো. আলমগীর ইসলাম এবং সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাক্তন ছাত্র জিহাদুজ্জামান জিসান। জিসান বর্তমানে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ন করছেন।

২১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ সভাপতি এবিএম সাইদ মাহমুদ ও মোস্তাকিমা আক্তার মিতু, যুগ্ন সাধারণ সম্পাদক আবু লোমান হোসেন শুভ ও মোছা. অন্নিকা, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহনা আক্তার মৌ ও মাহমুদুন্নবী লিটু আনাম, অর্থ সম্পাদক শাহরিয়ার নাদিম জয়, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিহাব।

এছাড়া প্রচার ও যোগাযোগ সম্পাদক আবির সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা রহমান তামান্না, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম মারুফ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক শামিমা নাসরিন মুমু, আইসিটি সম্পাদক নয়ন দেবনাথ, সমাজসেবা সম্পাদক রনি সরকার, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার রহমান শিমুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরাফাত ইসলাম জিসান, সংস্কৃতি সম্পাদক রাকিব শাহ এবং অনুষ্ঠান সম্পাদক শরিফা আক্তার।

প্রসঙ্গত, আলমগীর ইসলাম ২০১৫-১৮ পর্যন্ত সাধারণ সম্পাদক ও ২০১৮-২০২০ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং জিহাদুজ্জামান জিসান ২০১৮-২০২০ অবধি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পুনরায় দায়িত্ব পাওয়ায় কমিটির সকলের প্রতি তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950