রাষ্ট্রপতির সাথে বিইউপি ভিসির সৌজন্য সাক্ষাৎ

২৫ জানুয়ারি ২০২১, ০৩:৪৪ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাতে মিলিত হন তিনি।

এসময় বিইউপির উপাচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে বিইউপির শিক্ষা কার্যক্রম বিষয়ে অবহিত করেন। এছাড়া তিনি এই মহামারিতে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে বিইউপি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ এর কথাও জানান।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বিইউপির সামগ্রিক কর্মকাণ্ডে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং তিনি আশা ব্যক্ত করেন বিইউপি সাধারণ শিক্ষাকার্যক্রমসহ গবেষণায় আরও অধিক মনোনিবেশ করবে।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার প্রদানের আশ্বাস দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950