খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ‘দমনমূলক’ সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

২৩ জানুয়ারি ২০২১, ০৩:২৭ PM
প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ এবং শিক্ষকদের শোকজ নোটিশ প্রত্যাহার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছত্রজোট।

শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নিয়ে বহিষ্কার করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় শিক্ষকদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ। আমরা অবিলম্বে শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীদের দাবির পক্ষে অবস্থান নেওয়ায় যে তিন শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তা ন্যাক্কারজনক মন্তব্য করে বক্তারা বলেন, আমরা স্পষ্ট করে বলছি, ওই তিন শিক্ষকের শোকজ নোটিশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অবিলম্বে এই দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে ছাত্র-শিক্ষক সমাবেশ কর্মসূচি করা হবে।

সমাবেশে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুকনুজ্জামান ফরিদ এবং ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বক্তব্য দেন। পরে জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ২০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, মাসিক ভাতাসহ থাকছে …
  • ২০ অক্টোবর ২০২৬
‘আমাদের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করবেন না’
  • ২০ অক্টোবর ২০২৬
মেসি-বেকহ্যামকে খোঁচা নেইমারের
  • ২০ অক্টোবর ২০২৬