ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে খুবির, সুষ্ঠু সমাধানের দাবি

২২ জানুয়ারি ২০২১, ০৫:০২ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে অভিযোগ করে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ শুক্রবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানজিল সওগাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে ২ জন ছাত্রের শাস্তির প্রেক্ষিতে কাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে, এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বিগ্ন।

এতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র-রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। কিন্তু বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্ম থেকে বিভ্রান্তিকর, অসত্য তথ্য ও বক্তব্য তুলে ধরা হচ্ছে; যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এমতাবস্থায় আইনানুগ প্রক্রিয়ায় এর সুষ্ঠু সমাধানের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত দুই শিক্ষার্থীর সাথে এদিন দুপুরে ক্যাম্পাসে দেখা করতে আসেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। এসময় তাদের সাথে কথা বলেন মেয়র।

এসময় খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা, কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, মাসিক ভাতাসহ থাকছে …
  • ২০ অক্টোবর ২০২৬
‘আমাদের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করবেন না’
  • ২০ অক্টোবর ২০২৬
মেসি-বেকহ্যামকে খোঁচা নেইমারের
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি: কখন প্রয়োজন, কীভাবে …
  • ২০ অক্টোবর ২০২৬
হঠাৎ শ্বাসকষ্ট, না ফেরার দেশে ইবি ছাত্র তরিকুল
  • ২০ অক্টোবর ২০২৬