অনশনরত শিক্ষার্থীদের দেখতে খুবিতে কেসিসি মেয়র

২২ জানুয়ারি ২০২১, ০২:২০ PM

© টিডিসি ফটো

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আন্দোলনরত দুই শিক্ষার্থীর সাথে দেখা করতে ক্যাম্পাসে আসেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। এসময় তাদের সাথে কথা বলেন মেয়র।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে মেয়র ক্যাম্পাসে আসলে এসময় খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা, কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধির সাথে মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে বৈঠক বসে। বৈঠক শেষে মেয়র গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে তাই আমি এসেছি। শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি যেনো তারা আজ দুপুর তিনটার মধ্যে তাদের বিষয়গুলো লিখিতভাবে জানায়। এরপর আমি এসে তাদের অনশন ভাঙ্গার ব্যবস্থা করবো। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও বলেছি বিষয়টি মানবিকতার দৃষ্টিতে দেখতে।

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে আল আমিন হাজরা জানান, আমরা যে কোনো ভুল করিনি সেটাই লিখিত বক্তব্যে লিখবো। মেয়র মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে সাজাপ্রাপ্ত দুই শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে এবং ৫ দফা আন্দোলনের সাথে জড়িত আর কাউকে হয়রানি করা হবে না।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, প্রাতিষ্ঠানিক নিয়ম-নীতি মেনে তারা দুঃখ প্রকাশ করলে প্রয়োজনে আমি আজই শৃঙ্খলা কমিটির সভা আয়োজন করবো এবং তাদের বিষয়টি সর্বোচ্চ সহানুভূতির সাথে বিবেচনা করা হবে।

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950