কুবি লিও ক্লাবের শীতবস্ত্র বিতরণ

২০ জানুয়ারি ২০২১, ০৯:৩২ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লিও ক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিখানায় প্রায় ৫০টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অফিস সহকারী মো. হাবিবুর রহমান, ঢাকা ইয়াং লায়নস ক্লাবের ক্লাব ডিরেক্টর লায়ন মো. জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

এ সময় লায়ন মো. জাকারিয়া বলেন, 'উই সার্ভ' প্রতিপাদ্য মাথায় রেখে সমাজের জন্য লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে।

এদিকে, ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, 'আমরা লিও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি। সবার জন্য শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত।'

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬