বেরোবি ভিসিবিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৭ জানুয়ারি ২০২১, ০৮:৩৫ AM

© ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হককে অবরুদ্ধ করে জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগে ভিসিবিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে ঘটনায় শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ১টায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলাটি করেন নাজমুল হক।

এদিকে নিজের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন ও তদন্ত ঠেকাতে ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ মামলাটি করিয়েছেন বলে মনে করেছেন অধিকার সুরক্ষা পরিষদের নেতারা।

মামলায় ভিসিবিরোধী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সরকার দলীয় শিক্ষক সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ এবং কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকালে মতিউর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক কর্মকর্তা দপ্তরে এসে দরজা বন্ধ করে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগের জন্য তারা চাপ দেন। সদ্য প্রকাশিত ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের প্রকাশিত ফল বাতিল এবং রসায়ন বিভাগের পুনর্গঠিত পরীক্ষা কমিটি বাতিল সংক্রান্ত একটি চিঠিতে জোড় করে তারা স্বাক্ষর নেন।

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন ঠেকিয়ে নিজেকে রক্ষায় মামলা করিয়েছেন ভিসি।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, নিজের সকল অপকর্ম ও আন্দোলন দমনে মামলা দিয়ে হয়রানির পরিকল্পনা করেছেন ভিসি।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পার…
  • ১৪ নভেম্বর ২০২৬
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
জাপানের সামনে অসহায় ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950