চবির হিসাব নিয়ামককে মারধরকারীদের শাস্তি দাবি

১৩ জানুয়ারি ২০২১, ১২:১৬ PM
বিশ্ববিদ্যালয় অফিসার সমিতিরি মানববন্ধন

বিশ্ববিদ্যালয় অফিসার সমিতিরি মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া, সভাপতি রশিদুল হায়দার জাবেদ, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) এ কে এম মাহফুজুল হক, ডেপুটি রেজিস্ট্রার এসএম ফোরকান, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসেন, পিএস টু ভিসি মিসবাহুল মোকর রবিন, উপ-হিসাব নিয়ামক ইফতেখার মো. আলমগীর।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরীকে অকারণে মারধর আমাদের আত্মসম্মান ও মর্যাদায় বড় ধরণের আঘাত। কারও কোনো অপরাধ থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া যেতে পারে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী মিলে মো. ফরিদুল আলমকে মারধর করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। আজ মানববন্ধন পালন ও আগামীকাল অবস্থান ধর্মঘট পালন করবেন অফিসার সমিতির নেতারা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি দুই দিনের কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অবস্থান ধর্মঘট কর্মসূচি রয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনছুরকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬