বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন কুবির ১৯ শিক্ষার্থী

১১ জানুয়ারি ২০২১, ০৬:৩৪ PM

© ফাইল ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

গতকাল রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৪৮ জন শিক্ষার্থীকে ভৌতবিজ্ঞান বিভাগে ফেলোশিপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১২ জন, রসায়ন বিভাগের পাঁচজন এবং পরিসংখ্যান ও তথ্য ও প্রযুক্তি বিভাগের একজন করে মোট ১৯ জন শিক্ষার্থী রয়েছেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলেন, তানভীর আহমেদ, ফওজিয়া ফারিহা, মো. বায়েজিদ বিশ্বাস, নুসরাত জাহান বেলি, মো. শাকিল আহমেদ, শামিম আল মামুন, মো. নাঈম মিয়া, মোসা. রুবাইয়েত সুলতানা, অমিত পাল, রাবেয়া বসরী, মো. নাসিম গণি ও কৃষ্ণ ঘোষ। রসায়ন বিভাগের সাবিকা হাসিন, মো. সাইফুল ইসলাম, বিজয় চন্দ্র ঘোষ, আসমাউল হুসনা ও শারমিন আরা সাথী, তথ্য ও প্রযুক্তি বিভাগের তাসফিয়া ইসলাম, পরিসংখ্যান বিভাগের তালাল তাসনিম মনোনীত হয়েছেন।

এসব শিক্ষার্থীরা ফেলোশিপ বাবদ ৫৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং গবেষকদের এই অনুদান দেওয়া হয়।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পার…
  • ১৪ নভেম্বর ২০২৬
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
জাপানের সামনে অসহায় ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950